মোদী নীতিতে ক্ষিপ্ত মমতা!গর্জে উঠলেন টুইটারে, এ বার কী করবেন তৃণমূলনেত্র...
মোদী নীতিতে ক্ষিপ্ত মমতা!গর্জে উঠলেন টুইটারে, এ বার কী করবেন তৃণমূলনেত্র!
রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধ নিয়ে অতীতে ইউপিএ সরকারের বিরুদ্ধে অনেক গর্জেছেন তিনি। এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা ভাবছে না। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে পুরোপুরি ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন মমতা।
রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধ নিয়ে অতীতে ইউপিএ সরকারের বিরুদ্ধে অনেক গর্জেছেন তিনি। এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন লোকসভায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, আগামী মাস থেকে ভতুর্কিযুক্ত সিলিন্ডারে প্রতি মাসে চার টাকা করে দাম বাড়াবে কেন্দ্র। আর ২০১৮ সালের মার্চ মাস থেকে পুরোপুরি ভর্তুকি তুলে নেওয়া হবে। বাজার মূল্যেই গ্রাহকদের সিলিন্ডার কিনতে হবে।
এর আগে বছরে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের কড়া সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে বছরে ন’টি সিলিন্ডারে ভর্তুকির সিদ্ধান্ত থেকে পিছু হঠে ১২টি সিলিন্ডারে ভর্তুকি চালু হয়। এ বার সবটাই ভর্তুকিহীন হতে চলেছে।
এই খবর জানার পরেই টুইটারে তিনটি মন্তব্য করেন মমতা। প্রথমে তিনি লেখেন, ‘আমি সত্যিই সাধারণ মানুষের কথা ভেবে চিন্তিত। আগে এলপিজি থেকে ভর্তুকি তোলা হয়েছে এখন আবার। বিজেপি জনগণের কথা ভাবে না।’
এর পরেই তিনি আর একটি পোস্টে লেখেন বিজেপি প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে। এরা শুধু টাকার কথা ভাবে। কী ভাবে বিজেপি সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারে? এমন প্রশ্নও তুলেছেন মমতা।


No comments
Thanks for you comment