অবশেষে ভারতের পাশে দাঁড়াল পশ্চিমি দেশ ! এ নিয়ে হিংসায় জ্বলছে চিন ! Lates...

অবশেষে ভারতের পাশে দাঁড়াল পশ্চিমি দেশ ! এ নিয়ে হিংসায় জ্বলছে চিন 

   ডোকালাম ইস্যু নিয়ে শুধুমাত্র ভারত আর চিনই নয়, উত্তাপ ছড়িয়েছে গোটা আন্তর্জাতিক মহলেই। কিন্তু দেখা গিয়েছে, এই ইস্যুতে ভারতের পাশেই রয়েছে বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে পশ্চিমি দেশের গণমাধ্যম। এ দাবি করে ক্ষোভ উগরে দিল চিনের সংবাদমাধ্যম। মার্কিন মিডিয়াও যেভাবে ভারতের পাশে রয়েছে তা মোটেই ভালো চোখে দেখছে না চিন

চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে আরও লেখা হয়েছে যে ভারত তুলনায় দুর্বল বলেই অন্যান্য দেশের সমবেদনা পাওয়ার চেষ্টা করছে। এই প্রতিবেদনে চিন আরও দাবি করেছে যে ভারত অবৈধভাবে ভারতে ঢুকে পড়া সত্ত্বেও পশ্চিমি দেশের সংবাদমাধ্যম ভারতের পাশে রয়েছে। আমেরিকা সহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম ভারতে চিনা অনুপ্রবেশের বিষয়টিকে সমর্থন করছে না বলেই এমন কথা লিখেছে গ্লোবাল টাইমস। ডোকলাম ইস্যুকে ভারতের দৃষ্টিভঙ্গিতেই দেখছে ওইসব মিডিয়া।
তবে শুধু ডোকলামই নয়, বরাহোতিতও অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিন। এক সময় এই জায়গা দিয়ে চিনা সেনাবাহিনীর অনুপ্রবেশ মারাত্মক উত্তেজনার সৃষ্টি করেছিল এবং শেষ পর্যন্ত যার ফল ১৯৬২-র যুদ্ধ পর্যন্ত গড়ায়। গত সপ্তাহে ২৫ জুলাই সকাল নটায় উত্তরাখণ্ডের বরাহোতি দিয়ে চিনা সেনারা অন্তত ৮০০ মিটার থেকে ১ কিলোমিটার ঢুকে এসেছে৷ ভুটানের ডোকালাম নিয়ে অচলাবস্থার মধ্যেই চিন একতরফাভাবে এহেন পদক্ষেপ নিল৷

 ভিডিও


                   


No comments

Thanks for you comment

Powered by Blogger.