অবৈধ প্রবাসীদের জন্য দুঃসংবাদ ! গ্রেফতার চলছে সারা সৌদি আরবে

অবৈধ প্রবাসীদের জন্য দুঃসংবাদ ! গ্রেফতার চলছে সারা সৌদি আরবে 



সৌদি আরবে বসবাসরত অবৈধদের মধ্যে যার নিজ দেশে ফিরে আসার জন্য আউটপাস সংগ্রহ করেনি তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির সরকার। আজ দেশটির পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সোলাইমান আল ইয়াহিয়া এ আদেশ ঘোষণা করেন।
সোলাইমান আল ইয়াহিয়া বলেন, যে সকল অবৈধ প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নেননি তা কোনভাবেই আর বাড়ানো হবে না। কারণ আইনের প্রতি সম্মান নেই তাদের তাই তারা অবিবেচক। অবশ্যই তাদের শাস্তি পেতে হবে। অবৈধ প্রবাসীরা যদি স্বেচ্ছায় সৌদি আরব ত্যাগ করতো তাহলে যে কোন সময় তারা সৌদি আরব আসতে পারত। আর এটা ছিল তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
তিনি আরও বলেন, যারা আউটপাস সংগ্রহ করেও সৌদি ত্যাগ করবেনা শিগগিরই তাদের বিরুদ্ধেও সরকারের ১৯টি বিভাগ অভিযান শুরু করবে। আর এর জন্য তাদেরকে জরিমানা করা হবে এবং দেশ থেকে বের করে দেয়া হবে।
জানা যায়, ক্ষমা ঘোষণার পর প্রায় ৫০ হাজারেরও অধিক বাংলাদেশি আউট পাস সংগ্রহ করে বাংলাদেশে ফিরতে আবেদন করেছেন। এছাড়া ভারতীয় ৩১ হাজার, সুদানিজ ৪৬ হাজার, পাকিস্তানি ৭৬ হাজার, ইথিওপিয়ান ৬০ হাজার ও ইন্দোনেশিয় ১৩ হাজার শ্রমিক সৌদি সরকারের সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে আবেদন করেছেন।

এরই মধ্যে ৬ লাখেরও বেশি অবৈধ শ্রমিক এ সুযোগ নিয়ে সৌদি আরব ছেড়েছেন বলে জানা যায়। তাদের মধ্য ১৫ হাজারেরও বেশি মানুষ নতুন করে ভিসা নিয়ে বৈধভাবে সৌদি আরবে ফিরে এসেছেন। গত সোমবার অবৈধ প্রবাসীদের চারমাস মেয়াদী সাধারণ ক্ষমার সময় শেষ হয়ে যাওয়ায় দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।

No comments

Thanks for you comment

Powered by Blogger.