পৃথিবীর সব মুসলিমকে মেরে ফেলার হুমকি দিলেন এক নারী
পৃথিবীর সব মুসলিমকে মেরে ফেলার হুমকি দিলেন এক নারী
পৃথিবীর সব মুসলিমকে মেরে ফেলার হুমকি দিলেন মার্কিন নারী অ্যাম্বার হেনসিøর। সামান্য পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সোমালি বংশোদ্ভূত আমেরিকান নারী রওডা সোয়ান, সারাহ হাসান ও লালেয়লা হাসানকে ওই হুমকি দেন অ্যাম্বার।
যুক্তরাষ্ট্রের নর্থ ডকোটাতে ফার্গোর ওয়ালমার্টের গাড়ি পার্ক করার জায়গা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি চিৎকার করে বলেন, ‘বাড়ি যান, বাড়ি যান। আমরা প্রত্যেক মুসলমানকেই খুন করতে যাচ্ছি। আপনারা আমাদের দেশে কেন? আমি একজন আমেরিকান। আমি আপনাদের কেউ না।’
অপরদিকে, হাসান অ্যাম্বারের ওই হুমকির ঘটনাটি ভিডিও করেন। যা পুলিশের কাছে পাঠানো হয় ও সামাজিক মাধ্যমে দ্রæত ছড়িয়ে পরে।
অ্যাম্বারকে হাসান যখন বললেন, ঘটনাটি তিনি পুলিশকে জানাবেন, তখন অ্যাম্বার বলেন, ‘পুলিশ কিছুই করবে না।’
পরিস্থিতি শান্ত হয়ে এলে পরবর্তীতে অ্যাম্বার বলেন, ‘ওরা আমার গাড়ির এত কাছে গাড়ি রেখেছিল যে আমি গাড়িতে ঢুকতে পারছিলাম না। আমি ওদেরকে গাড়ি সরানোর কথা বললে ওরা কিছুই করলো না। আমি আবার গাড়ি সরানোর কথা বললে আমাকে মোটা বলে অকথ্য গালিগালাজ করে। আমি তাদের বলি আমি একজন খ্রিস্টান। আপনারা কি জানেন যিশু খ্রিস্টের ব্যাপারে? তখন তারা যিশুকে নিয়েও বাজে মন্তব্য করে। তারপর ওই কথাগুলো আমি রেগে বলেছি।’
এই ঘটনার জের ধরে হর্ব ও ওয়েন্টজ একাউন্টিং ফার্মের চাকরি থেকে বরখাস্ত করা হয় অ্যম্বারকে। এর আগেও তার বিরুদ্ধে কয়েক ডজন অভিযোগ পাওয়া গেছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়।___ দ্য ইনডিপেনডেন্ট


No comments
Thanks for you comment