ভাইরাল হল অবিকল শাহরুখ খানের মত নকল শাহরুখ খান ! Latest Midia news today

ভাইরাল হল অবিকল শাহরুখ  খানের মত নকল শাহরুখ খান 


বিভিন্ন তারকার চেহারার সঙ্গে মিল আছে এমন অনেকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিছুদিন আগেও বলিউডের ভাইজান সালমানের মত দেখতে একজনকে নিয়ে সরব ছিলো সোশ্যাল মিডিয়া। এবার দেখা মিললো কিং খান শাহরুখের অবিকল একজনের। তার নাম হায়দার মকবুল

ভারতের কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা হায়দার মকবুলের চোখ, নাক, চুল, দাঁড়ি সবই দেখতে শাহরুখের মতো। দু’জনের গালেই টোল পড়ে। দু’জনের স্টাইলেও রয়েছে বেশ সাদৃশ্য। দেখতে অবিকল কিং খানের মতো হওয়ায় শাহরুখের বড় ভক্ত মকবুল।
শাহরুখের স্টাইল অনুকরণ করায় ছোটখাটো কোনো পার্থক্য থাকলেও সেটা বোঝার কোনো উপায় নেই। শাহরুখের অবিকল দেখতে হওয়ায় রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেলিব্রেটি বনে যান মকবুল। দ্রুত তার ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে। টুইটারেও কম যাননি তিনি। গণমাধ্যমেও তাকে নিয়ে চলছে আলোচনা।
এরইমধ্যে শাহরুখের অনুকরণে তোলা ছবি শেয়ার করা নিয়ে ব্যস্ত মকবুল। প্রতিবেশী,বন্ধু এমনকি অপরিচিতরাও তার সঙ্গে সেলফি তুলতে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে আসল শাহরুখ তার নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ছবিটিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন আনুশকা শর্মা। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

বিস্তারিত ভিডিওতে 


                    


No comments

Thanks for you comment

Powered by Blogger.