পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগে আতঙ্কে ভারত ! কিন্তু কেন...

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগে আতঙ্কে ভারত !!!!! 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে নওয়াজ শরিফকে। আর্থিক তছরুপের মাধ্যমে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগে পাকিস্তান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এ দিনই এই সংক্রান্ত মামলায় চূড়ান্ত নির্দেশ দেয় পাকিস্তানের শীর্ষ আদালতের পাঁচ বিচাপতির ডিভিশন বেঞ্চ।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রধানমন্ত্রীর পদ হারানোর কতটা প্রভাব পড়বে ভারত-পাকিস্তান সম্পর্কের উপরে? কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের মামলা, সীমান্তে জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদত নিয়ে এমনিতেই দু’দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তবু নওয়াজ শরিফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক তুলনামূলকভাবে ভাল ছিল। পাকিস্তানে গিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাও জানিয়ে এসেছিলেন মোদি। যদিও তার কোনো সুফল ভারত পায়নি।

পাকিস্তান সরকার বরাবরই সেদেশের সেনাবাহিনীর দ্বারা ভীষণ রকমভাবে প্রভাবিত। আর শরিফের অনুপস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী যদি সেদেশের সরকারের উপরে ঝাঁকিয়ে বসে তাহলে ভারতের পক্ষে তা যথেষ্ট উদ্বেগের। শরিফ তবু আন্তর্জাতিক চাপের কাছে মাথানত করে পাকিস্তানের ভিতরে জঙ্গি কার্যকলাপ বন্ধে কিছু উদ্যোগ নিয়েছিলেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের দায়িত্ব কার হাতে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে নয়াদিল্লির।

উল্লেখ্য, শুধু বরখাস্ত করাই নয়, পাকিস্তান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোতে একটি মামলা দায়ের করার নির্দেশও দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। পানামা তদন্তের মাধ্যমে শরিফের বিরুদ্ধে বিদেশে বেনামে সম্পত্তি কেনার অভিযোগ সামনে এসেছিল। বেশ কয়েকটি সংবাদগোষ্ঠী মিলে এই পানামা তদন্ত করেছিল। অভিযোগ, ১৯৯০-এর দশকে লন্ডনে বেশ কিছু সম্পত্তি কেনার সময়ে আর্থিক তছরুপে জড়িয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী। ২০১৬ সালে জানা যায় বেনামী বেশ কয়েকটি সংস্থার মাধ্যমে ওই সম্পত্তি কিনেছিলেন শরিফ। যে সংস্থাগুলির মাধ্যমে এই সম্পত্তি কেনা হয়েছিল, তার মালিকানা ছিল পাকিস্তান প্রধানমন্ত্রীর ছেলেমেয়ের হাতে। 
বিস্তারিত ভিডিওতে 
              
                          

No comments

Thanks for you comment

Powered by Blogger.