শাহরুখের বিপরীতে কাজ করব না : কারিনা
শাহরুখের বিপরীতে কাজ করব না : কারিনা
শাহরুখ খানের সাথে কাজ করবেন না কারিনা । জানিয়ে
দিয়েছেন, পরিচালক আনন্দ এল রাই-এর সিনেমায় কিং খানের বিপরীতে কিছুতেই কাজ
করতে পারবেন না তিনি।
আর এর পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে বহু মানুষই চিন্তিত।
অশোকা, কভি খুশি কভি গম, রা ওয়ান-এর মত একাধিক হিট সিনেমায় কিং খানের সঙ্গে জুটি বেঁধেছেন করিনা, তো এবার কি হলো?
বি টাউনের খবর, ভিড় দি ওয়েডিং-এর জন্য বর্তমানে ব্যস্ত করিনা কাপুর খান।
আনন্দ এল রাই-এর সিনেমা ফ্লোরে এলে, সেখানে তিনি সময় দিতে পারবেন না।
ভীর দি ওয়েডিং-এর ডেটের সঙ্গে নাকি শাহরুখের সিনেমার ডেট ক্ল্যাশ করবে। আর
তাই, সোজাসুজি কিং খানকে না করে দিয়েছেন বেবো বেগম।
শোনা যাচ্ছে, আনন্দ এল রাই-এর সিনেমায় করিনাকে না পেয়ে এবার নাকি
আনুশকার কথা ভাবা হচ্ছে। রব নে বানা দি জোড়ি, যব তক হে যান, যব হ্যারি মেট
সেজল-এর পর এবার কি ফের কিং খানের সঙ্গে স্ক্রিনে আসবেন আনুশকা? তার জন্য
করতে হবে আর একটু অপেক্ষা।
সুত্র ঃ কালেরকণ্ঠ


No comments
Thanks for you comment