যে কথা বোমা ফাটালেন অপু বিশ্বাস



চলতি বছরের ১০ এপ্রিল বিবাহিত জীবনের কথা বলতে সন্তান নিয়ে একটি টিভি টক শোতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন পর তাকে দেখে ও তার কথা শুনে সারা দেশে হৈচৈ পড়ে গিয়েছিল। সম্প্রতি আবারও টিভি টক শোতে ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে কথা বললেন অপু। তবে এবার তিনি যা বললেন, এটা একদমই আশা করা যায় না।
‘সেন্স অব হিউমার’ নামের ওই অনুষ্ঠানে তিনি কথা বলেছেন স্বামী চিত্রনায়ক শাকিব খান, নায়িকা বুবলীসহ বাংলাদেশের চলচ্চিত্রের নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি ৩ জুন শনিবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অনুষ্ঠানের শুরুতে শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে কথা বলেন অপু। তিনি বলেন, ‘এই মেয়েটিকে নিয়ে কথাবার্তা বলা, এটাই আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত। কারণ শাকিব খান একজন হিরো। সে সব হিরোইনের সঙ্গে কাজ করবে, এটাই স্বাভাবিক। এর আগেও শাকিব খান অনেক হিরোইনের সঙ্গে কাজ করেছে। অনেক গ্ল্যামারাস হিরোইন। আমি এক বাক্যে বলব- মীম, পরীমণি, মাহি, শখ, বিন্দু। শাকিব কিন্তু সব নায়িকার সঙ্গেই ভালোবাসার অভিনয় করত! আমাকেই সে শুরুতে বলেছিল- হ্যায় বেবি, বিশ্বাস করো, আমি ভাবতে পারছি না তোমাকে নিয়ে এত ভাবছি কেন? শোনো, আমার কাছে মনে হয় যে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি! আমার মনে হয় এ রকম একটা কথা বুবলীকেও শাকিব বলেছে। আর বুবলী হয়তো ভাবছে, ও মাই গড আমাকে শাকিব রিয়েলি লাভ করেছে। আর শাকিবও তাকে বলেছে, আমার তো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই। অপু জাস্ট ফরগেট ইট। অপু কে? অপুকে তো চিনি না- এ কথা হয়তো বলেছে। আর বুবলীও বিশ্বাস করেছে।’ তখন উপস্থাপকের পাল্টা প্রশ্ন ছিল, তাহলে বুবলী কী শাকিব খানকে ভালোবেসে ফেলেছে? এমন কথা শুনে অপু হেসেই খুন। তারপর তিনি বলেন, ‘মনে হয়। কিন্তু শাকিব আমার সামনেই অন্যের সঙ্গে ভালোবাসার অভিনয় করত। আর সবাই সেটা সত্যি ভাবত (হাসি)। এ রকম অনেক নায়িকাই আছে। আমি নাম বলতে চাই না। হাজারো হিরোইন আছে যারা শাকিবকে মনে মনে ভালোবাসে। আমার খুবই খারাপ লাগছে বুবলীর জন্য। আমি তাকে একটি বার্তা দিতে চাই। যেহেতু শাকিব বিবাহিত, তার সন্তান আছে তাই বিষয়টা ভুলে যাওয়াই ভালো। শাকিবকে অনেকেই ভালোবাসতে পারে। তার মানে এই নয়, সব জায়গায় শাকিব বিয়ে করে বেড়াবে। সে যদি ভালোবেসেই থাকে তা খুবই স্বাভাবিক।’
কথায় কথায় অপু আরও বলেছেন, ‘একজন সিনিয়র নায়িকা আছেন, যে আমাকে অনেক পছন্দ করেন। শাকিবকেও পছন্দ করেন। আমরা দেশের বাইরে ছবির কাজে গিয়েছি। তিনিও ছিলেন। আমি ছবি ও নায়িকার নাম বলতে চাই না। শুধু ঘটনাটা বলছি। শাকিব আর আমার রুম পাশাপাশি থাকে। একদিন শুটিং শেষ আমি যাব মার্কেটে। কিন্তু শাকিবকে ফোন করে পাচ্ছি না। সে ফোন ধরছে না। অনেকবার তাকে ফোন দেওয়ার পর সেই আপুকে (নায়িকা) ফোন দিলাম। কিন্তু তার ফোনের রিংটোনটা বেজে উঠল শাকিবের রুম থেকে!’ বিভিন্ন বিষয়ে বুবলীকে নিয়ে টিপ্পনি কাটলেও অনুষ্ঠানে তাকে ধন্যবাদ দিতে ভুল করেননি অপু বিশ্বাস। তিনি বলেন, ‘সে বসগিরি ভালোমতো করেছে। শুটারটা ভালোমতো করেছে। আমার দশ-বারো মাসের গ্যাপে আমার স্বামীর সঙ্গে সে (বুবলী) আমার কাজগুলো ভালোমতোই করে গেছে। তার জন্য করতালি দিচ্ছি।’ পুরো অনুষ্ঠানে অপু বিশ্বাসের সব কথার সারমর্ম হচ্ছে, যে নায়িকার সঙ্গে শাকিব খান কাজ করেন তাকেই তিনি ভালোবাসার প্রস্তাব দেন। এমনকি রুমও শেয়ার করেন। আর তিনি ও শাকিব মিলে বুবলীকে ফাঁদে ফেলেছেন।

No comments

Thanks for you comment

Powered by Blogger.