তৃতীয় বিয়েপর যা বলে চমকে দিলেন অভিনেত্রী রোমানা


          তৃতীয় বিয়েপর যা বলে চমকে দিলেন অভিনেত্রী রোমানা





 তৃতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নায়িকা রোমানা। যুক্তরাষ্ট্রের নিইউয়র্ক শহরের ওয়ার্ল্ড স্পেয়ার মেরিনা হলে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে নতুন করে বিয়ে হয়।বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন তারকারা অংশ নেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমানার বাবা, মা, ভাইসহ অন্যান্য বন্ধু-বান্ধব ও স্বজনেরা। রোমানার স্বামী এলিন রহমানের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সেখানে।
বিয়ের পর রোমানা বলেন, সংসার ও অভিনয় দুটো আসলে একসঙ্গে চালানো সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অভিনয় আর করবো না। সংসার জীবনটাকে এখন প্রাধান্য দিতে চাই। এলিনকে, এলিনের পরিবারকে সুখী করতে চাই। দেশ বিদেশের সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি, ভালো থাকতে পারি।

সএসসিতে সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া এলিন রহমান এইচএসসি শেষ করার পর বুয়েটে স্থাপত্যবিদ্যায় এবং পরর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অনার্স পড়ছিলেন। কিন্তু পরবর্তীতে কানাডায় ব্যাচেলর অব ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করেন।
এলিন রহমান ’আটলান্টিস ক্যাপিটাল এলএলসি’, ’ অ্যাংকর আমেরিকা ফান্ডিং এলএলসি’, ’আটলান্টিস প্রপার্টিজ এলএলসি’ ও ’অ্যাক্রোনিমস ইনকর্পোরেটেড’-এর প্রেসিডেন্ট, ফাউন্ডার ও সিইও। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি একজন ব্যবসায়ী হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।
এর আগে আরো দুবার বিয়ে হয়েছে রোমানার। প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন তিনি। পরে সে বিয়ে ভেঙে গেলে সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীর সঙ্গে ঘর বাঁধেন রোমানা। সে বিয়েও টিকেনি। কিন্তু দ্বিতীয় বিয়ের ক্ষত শুকানোর আগেই তৃতীয় বিয়ে করে ফেললেন।

No comments

Thanks for you comment

Powered by Blogger.