সেদিন শাকিবকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য?

সেদিন শাকিবকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য?


http://www.propellerads.com/?rfd=T1vW

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ ভোটের পর মধ্যরাতে এফডিসিতে বিশৃঙ্খলা দেখা দেয়। আর বিশৃঙ্খলার মূলে শাকিবকে দায়ী করা হয়। আসলে কী ঘটেছিল সেই রাতে? শনিবার সারাদিন এফডিসি জুড়ে নির্বাচন পরবর্তী আমেজের পাশাপাশি ছিল শাকিব খানের এই ঘটনা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এই ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে শাকিব খান নিজের গাড়িতে এফডিসিতে আসেন। এরপর শাকিব খান ভোট গণনা কক্ষে ঢুকলে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে শাকিব খান ‘মদ্যপ’ সে বিষয়টি নিয়েও তর্ক রয়েছে। তিনি অবশ্য ‘মদ্যপ’ ছিলেন না বলে দাবি করেছেন।
সে রাতের একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শাকিব খানকে ভোট গণনা কক্ষে প্রবেশ করলে শুরু থেকেই তাকে অশ্লীল গালিগালাজ করতে থাকে কিছু যুবক। এরপর শাকিব বেরিয়ে যাওয়া মাত্রই তাকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হয়। ক্রমাগত ইটপাটকেল ছুঁড়তে থাকে শাকিবের দিকে। তিনি নিজে কোনমতে শরীর বাঁচিয়ে একটি বারান্দায় এসে দাঁড়াতেই মিশা সওদাগার ও কিছু জুনিয়র আর্টিস্ট শাকিবকে রক্ষা করে নিয়ে আসেন।
শাকিব নিজেও বলছেন, ভোট গণনাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় লাল গেঞ্জি পরা একটা ছেলে তার দিকে পিস্তল তাক করে। আর এক যুবক তাকে ছুরি মারার চেষ্টা করেছে। সেসময় মেকআপম্যান হাত দিয়ে ঠেকিয়ে দেওয়ায় তিনি আহত হন। সূত্র: কালের কন্ঠ

No comments

Thanks for you comment

Powered by Blogger.